বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে কিশোর নিহত প্রধান আসামী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে বিবাদমান জমির কলা কাটার ঘটনায় মারপিটে আহত সোহেল রানা (২৫) মারা গেছেন। বৃহষ্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, বড়ফলিয়া গ্রামের শহিদুল ইসলাম তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে কলা রোপন করেন। ওই জমির মালিকানা দাবী নিয়ে শহিদুলের প্রতিপক্ষ একই গ্রামের মনিরুল ইসলামের বিরোধ চলছে।
৩০ জুন শহিদুল ইসলাম তার ছেলে সোহেল রানাকে নিয়ে কলা কাটতে গেলে প্রতিপক্ষ মনিরুল ইসলাম তার লাঠিয়াল বাহিনী বাঁধা দেয়। একপর্যায়ে বাবা, ছেলের উপর হামলা করে ব্যাপক মারপিট করা হয়। এতে বাবা, ছেলে গুরুতর আহত হলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সোহেলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তিন পর বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।
নিহত সোহেল রানা মাত্র ৫ মাস আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। ওই ঘটনায় নিহতের বাবা ১০ জনকে এজাহারনামীয় আসামি করে মামলা করলে তদন্ত কমকর্তা ঘটনার প্রধান আসামী মনিরুল ইসলামকে গ্রেফতার করেন। মামলা নং- ৩  তারিখ ৩/৭/২৫ ইং। মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com