বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মরণে পিপিআরসি’র শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা  প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে স্থানীয় শীতার্ত মানুষের ৫শ’৬০ জনের মাঝে কম্বল ও ১শ’ ৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করে তারা । শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বিকাশ, ব্র্যাক, সিনিয়র সিটিজেন্স সোসাইটি এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন। বস্ত্র বিতরণ ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর একে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল, ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামার মুসা মিয়া, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মনজুর হোসেন ও আব্দুল আহাদ, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রহুল আমীন প্রমুখ।
শীত বস্ত্র বিতরনের পুর্বে অডিও বার্তায় সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্র্যাকের চেয়ারপারসন এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জুলাই-আগষ্টের গণঅভুত্থানকে বেগবান করেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পিপিআরসির পক্ষ থেকে “গেল বছরের অক্টোবর মাসে পীরগঞ্জের বাবনপুর মাদ্রাসা মাঠে একটি হেলথ ক্যাম্প করেছিলাম। এবারে একই সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার সূত্র ধরে শীর্তার্তদের মাঝে বস্ত্র বিতরণ ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে।” পিপিআরসি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রয়াত আবু সাঈদ, যিনি জুলাই আন্দোলনে গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই এ আয়োজনটি করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পিপিআরসি মনে করে, এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com