বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে শিশু অপহরণকারী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৮৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ শিশু অপহরণের ৩ ঘন্টার মধ্যেই অপহরণকারীকে গ্রেফতার সহ অপহরণকৃত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধনাশালা মহল্লায় অপহরণের ঘটনাটি ঘটেছে। অপহরণকারী যুবক রংপুর জেলার কাউনিয়া উপজেলার চরগনাই ট্যাপা মধুপুর গ্রামের জয়নাল আবেদীন এর পুত্র রাজু মিয়া (২০) বলে জানায় পুলিশ। এলাকাবাসী ও পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোস্তাফিজার রহমান (মোস্তা) পেশায় একজন যাত্রীবাহী বাসের ড্রাইভার। রাজু মিয়া হেলপার (সহযোগী) হিসেবে কাজ করতো। সেই সুবাদে রাজু মিয়া ড্রাইভার মোস্তফা মিয়ার বাড়ীতে মাঝে মধ্যে যাতায়াত করতো। সম্প্রতি হেলপার রাজু মিয়াকে দায়িত্বে অবহেলার কারণে গাড়ী ডিউটি হতে বাদ দেয় । এরই জেরে রাজু মোস্তার উপর ক্ষুদ্ধ হয়ে উঠে। ঘটনার দিন রাজু মিয়া ড্রাইভার মোস্তাফিজারের বাড়িতে বেড়াতে এসে ওইদিন বিকেল ৫টার দিকে মোস্তাফিজারের ৪ বছরের শিশু সন্তান মেরাজুল ইসলাম নাজিম কে বিস্কুট দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় মোস্তাফিজার রহমান পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আউয়ালের তথ্য প্রযুক্তি ব্যবহার করে, পীরগঞ্জ থানার ওসি অপারেশন দেবাশীষ রায় এবং এস আই সুদিপ্ত শাহীনের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম সহযোগিতায় নাগেশ্বরী বাজারের বাজার রোড একটি বিকাশের দোকানের সামন থেকে শিশু নাজিমকে উদ্ধার পুর্বক অপহরণ কারি রাজু মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় নাজিমের পিতা মোস্তাফিজার পীরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ-১৬-০৩-২০২২ইং। উল্লেখ্য গ্রেফতারকৃত রাজুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com