মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে শোক দিবস উপলক্ষে উপজেলা আ’লীগের দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলেক্ষে পীরগঞ্জ উপজেলা আ’লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিবসের সুচনালগ্নে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচী শুরু হয়। এরপর স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আ’লীগের সভাপতি/সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোনয়েম সরকার মানু, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল প্রমুখ। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এক যোগে শোক দিবসের কর্মসুচি পালন করা হয়। শেষে উপস্থিত গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com