বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে সাংস্কৃতিক উৎসব ও ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ৪ দিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। রন বিশ্বসাহিত্য কেন্দ্রে ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্র্তীর সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দীন শাহ্, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আবু আজাদ বাবুল, বাংলাদেশ স্কাউট পীরগঞ্জ উপজেলা শাখা সাধারন সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলার স্টল উন্মুক্ত থাকবে। আগামী ৩০ জুলাই বুধবার পর্যন্ত মেলা চলবে। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com