বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে সুদখোর গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৫৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জে সুদের টাকার জন্য মা ও মেয়েকে লাঠি পেটাকারী সুদখোর মহাজন সাজেদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে । ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে হাসানপুর গ্রামের বাড়ী থেকে পীরগঞ্জ থানার পুলিশ ওই সুদখোরকে গ্রেফতার করে ।
জানা যায়, হাসানপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে জাহাঙ্গীর আলম মাসে ১৬ হাজার টাকা সুদে ওই সুদখোরের নিকট থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিল। কয়েক মাস সুদ দেয়ার পর আসল টাকাও পরিশোধ করা হয়। সুদের ৫ হাজার টাকা বকেয়া ছিলো। এই বকেয়া টাকার জন্য উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা বক্তার রহমানের পুত্র সাজেদুল ইসলাম ও তারপুত্র মানিক মিয়া একই গ্রামের আব্দুর রহমানের বাড়ীতে সম্প্রতি হামলা চালায়। হামলাকারী পিতা পুত্র আব্দুর রহমানের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কন্যাকে বাঁশের লাঠি দিয়ে নির্দয়ভাবে মার ডাং করে। এতে রহমানের স্ত্রীর বাম হাত ভেঙ্গে যায় এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অবিবাহিতা কন্যার মাথা ফেটে যায় । পরে মারাত্মক আহত অবস্থায় মা ও মেয়েকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হলে সুদখোর সাজেদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com