বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরষ্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর পৃষ্ঠপোষকতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিক্ষন শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে স্কুল ব্যাগ প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এই পুরষ্কার বিতরন করা হলো।
এতে সভাপতিত্ব করেন সামছুল ইসলাম (ভারপ্রাপ্ত সুপার) কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।
ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাইবান্ধা জেলার অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্ত ডাঃ মাসুদার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবরা কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত মন্ডল, কাশিমপুর দারুল আমান সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য আনিছুল আবেদীন, মিঠিপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মুসা মিয়া, সাংবাদিক আকতারুজ্জামান রানা, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম প্রমুখ।
এ সময় দেড় শতাধিক শিক্ষার্থীরা পুরষ্কার পেয়ে উচ্ছ¡াস প্রকাশ করে পৃষ্ঠপোষক রংপুর-৬ পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা এই প্রতিযোগিতা অব্যহত রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com