মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে সেনা-পুলিশের অভিযান রেক্টিফাইড স্পিরিট উদ্ধার আটক -২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা  প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে  বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বোতলজাত রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে।

২১ আগস্ট/২৫খ্রি: বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার জামতলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হলে রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।আটককৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২২)।

অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করে।এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত বোতলগুলোর সুনির্দিষ্ট সংখ্যা গণনার কাজ চলমান ছিল হেতু বোতলের সংখ্যা জানা যায়নি।

পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com