বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে হিমাগার মালিকের বিরুদ্ধে মানবন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার শান্তনা কোল্ড স্টোরের মালিক  আব্দুল গফুরের বিরুদ্ধে মানববন্ধন করেছে মাদারহাট ক্ষুদ্র আলু ও মরিচ ব্যবসায়ী সমিতি।

৮ জানুয়ারী বুধবার বিকালে মহাসড়ক সংলগ্ন সয়েকপুরস্থ’ শান্তনা কোল্ড ষ্টোরের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ মানবন্ধনে বক্তব্য রাখেন আলু ব্যাবসায়ীদের সভাপতি মকবুল হোসেন, মিলন মিয়া, নান্নু মিয়া, তাহেরুল ইসলাম, হুমায়ুন কবির, লুলু মিয়া, রোকন মিয়া প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রায় ৩০ জন আলু ও মরিচ ব্যবসায়ী উক্ত কোল্ড ষ্টোরে আলু ও মরিচ সংরক্ষনের মাধ্যমে ব্যবসা করে আসছেন। তারা এ ব্যবসার স্বার্থে ষ্টোর কর্তৃপক্ষের কাছে প্রায় ২ কোটি টাকা অগ্রিম প্রদান করেন। এ দিকে ষ্টোর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের অবহিত না করে তাদের ষ্টোরে সংরক্ষিত সমুদয় আলু বিক্রি করে দেন। ব্যবসায়ীগণ টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহনা করে সময়ক্ষেপণ, ভীতি প্রদর্শন এবং তাদের নামে থানায় গত ৬ জানুয়ারী মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা টাকা না পেয়ে থানায় অভিযোগ দিতে গেলে থানা অভিযোগ গ্রহনেও গড়িমসি করে বলে মানবন্ধনে বক্তরা বলেন।

এ ব্যাপারে শান্তনা কোল্ড ষ্টোরের মালিক কর্তৃপক্ষের প্রতিনিধি শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন ম্যানেজার টাকা গ্রহণ করেছে তাই আমরা ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।মাদারহাট ক্ষুদ্র আলু ও মরিচ ব্যাবসায়ী সমিতি এ ব্যাপারে এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com