মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে বিবাদমান জমি চাষ করে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন ভোগদখলকারী।
জানা গেছে, প্রায় ৪৫ বছর আগে পরশুরামপুরের আলী মতুজা সেলিম তার গ্রামের ১৪১ নং এসএ খতিয়ানের সাবেক দাগ নং ২৩০, ২৩১ এবং আরএস দাগ নং ৪৫০ এর সাড়ে ৩৭ শতক জমি ক্রয় করে চাষাবাদ করছেন।
কিছুদিন আগে প্রতিবেশী মানিক হাসেম মিয়া, দুলু, নাজমুল, মোফাজ্জল   গং জমিটির মালিকানা দাবী করে দখলের চেষ্টা করলে সেলিম রংপুর বিজ্ঞ  আদালতে মামলা করেন। মামলা নং ১৩১/২৫। আদালত প্রতিপক্ষ মানিক মিয়া গংকে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪/১৪৫ ধারা করেছেন। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও প্রতিপক্ষের ১৫/১৬ জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বুধবার দুপুরে ওই জমি চাষ করে। এ সময় সেলিম বাধা দিলে তাকে মারপিট করতে গেলে গ্রামবাসী তাকে হামলার  হাত থেকে রক্ষা করে। এ ঘটনায় সেলিম থানায় অভিযোগ করেছেন।
এ ব‍্যাপারে ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com