বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা: গুরতর আহত ২ আটক ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬৯৮ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে দফায় দফায় সন্ত্রাসী হামলা করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ ২ ব্যাক্তিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়ারা। গত ১২ ও ১৩ অক্টোবর সোম ও মঙ্গলবার দফায় দফায় এ হামলার ঘটনাটি ঘটে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের বিশলা গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উক্ত গ্রামের ফেলারাম দুর্গাচরনের পুত্র সুভাষ চন্দ্র, ফুলকুমার চন্দ্র ও রাজকুমার চন্দ্রদের সহিত একই গ্রামের মৃত গোবিন্দ চন্দ্রের পুত্র নেপাল চন্দ্র এবং নেপাল চন্দ্রের পুত্র খুশি চন্দ্রের সাথে জমাজমি সংক্রন্ত বিরোধ চলে আসছে। এরই জেরে নেপাল ও খুশি চন্দ্র দুর্গাচরনের পুত্রগনের পৈত্রিক ভোগ দখলীয় জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাড়াটিয়া লোকজন নিয়ে একাধিকবার জবর দখরের চেষ্টা চালায়। উপায় না পেয়ে দুর্গাচরনের পুত্রগন বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার প্রার্থনা করে, বিজ্ঞ আদালত তাদের প্রার্থনা মুঞ্জর করে ১৪৪ ধারা বলবৎ করার আদেশ প্রদান করে। এতে নেপাল চন্দ্র, খুশি চন্দ্র ও তাদের ভাড়াটিয়া লোকজন সহ ক্ষিপ্ত হয়ে গত ১২ অক্টোবর সোমবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র  নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর সহ ফুলকুমার ও রাজ কুমারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার পূর্বক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আহত দুজনের অবস্থা আশংকাজনক। এদিকে, ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় চিকিৎসাধীন ফুলকুমার ও রাজকুমারের অনপুস্থিতিতে পুনরায় লোকজন সহ নেপাল ও খুশিচন্দ্র তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। হামলার খবর পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ পঙ্কজ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com