পীরগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা…
, পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাকিব সরকার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে পীরগঞ্জ থানার ১৩নং রামনাথপুর ইউনিয়নের মাদারপুর মৌজায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে শান্তনা কোলস্টোরের সামনে থেকে প্রায় ১০০ গজ উত্তরে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ সাকিব সরকার (২৩) নামে ওই যুবককে আটক করে পুলিশ। তিনি রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর গ্রামের মোঃ মঞ্জু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply