বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জ উপজেলায় সারের সংকট নেই

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় রাসায়নিক সারের সংকট নেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার।
তিনি বজ্রকথাকে জানিয়েছেন,চলতি আমন মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ২৫ হাজার ৫২০ হেক্টর জামিতে আমন ধান চাষ করা হয়েছে। তিনি বলেছেন, শুরুর দিকে বৃষ্টির জল না থাকলেও কৃষকরা সেচ দিয়ে হলেও জমিতে আমন ধানের চারা রোপন করেছে। এর পর দু’দফায় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় মাঠের অবস্থা খুব ভাল এবং কৃষকরা খুশি।

পীরগঞ্জ উপজেলায় ইউরিয়া সারের সংকট রয়েছে কী না ? এমন প্রশ্ন করা হলে, কৃষিবিদ সাদেকুজ্জামন জানান  পীরগঞ্জ উপজেলায় কোন সারের সংকট নেই।তবে ইউরিয়ার চাহিদা ছিল সেটা পূরণ করা হয়েছে।

এ যাবৎ কি পরিমান সার পাওয়া গেছে, জানতে চাইলে তিনি বলেন,আগষ্ট মাসে ১ হাজার ৬২৮ মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসে ৯৪৪ মেটিক টন ইউরিয়া পাওয়া গেছে। তিনি জানান আরো আসছে।

বিতরণ ব্যবস্থা নিয়ে  কথা বলে সাদেকুজ্বজামান  বলেন, পীরগঞ্জের সার ডিলারগণ কৃষি অফিসের পরামর্শ মত সার বিতরণ করছে। আমার কর্মী বাহিনী মাঠে রয়েছে নজরদরী করছে। কোন সমস্যা নেই, কোন সমস্যা হবেনা ইনশাআল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com