বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রদলের বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক রংপুর জেলা ছাত্রদলের পরামর্শক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পীরগঞ্জ উপজেলা শাখা ও কলেজ শাখা কর্তৃক গতকাল রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ-উন-নবী চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য-সচিব আব্দুস ছালাম, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কবির হোসেন, মেহেদী আল মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিব প্রধান, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সোহান, জেলা ছাত্রদল নেতা মারুফ মিয়া, উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য আবদুল্লাহ আল নিশাত, শাকিল হোসেন, পলাশ, আমিনুল, হাবিব প্রমুখ। এছাড়াও পীরগঞ্জ উপজেলা, পৌর সভা ও কলেজসহ উপজেলার আওতাধীন ১৫ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা আংশ নেয়।
সভায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিলু সরকারসহ ছাত্রদলের নেতাকর্মী ও তার পরিবার এবং গ্রামবাসীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com