মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জ থেকে হিরোইন ও ইয়াবা উদ্ধার গ্রেফতার -২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত
প্রেস রিলিজ
তাং-০৬/০৬/২০২৬ খ্রিঃ
……………………………
হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও Tapentadol ট্যাবলেট উদ্ধার, আটক ০২, পলাতক ০১, পীরগঞ্জ থানায় মামলাঃ
তারিখ ও সময়- ইং- ০৫/০৬/২০২৬ খ্রিঃ, সময়ঃ ২৩.১০ ঘটিকার সময়।
ঘটনাস্থল- রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের নখারপাড়া মৌজার নখারপাড়া গ্রামস্থ পলাতক আসামী মোঃ জিল্লুর রহমান (৩২) এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দূয়ারী ঘরের ভিতরে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- বাদী এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পীরগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-২৭৪, তারিখঃ ০৫/০৬/২০২৬ খ্রিঃ মূলে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের নখারপাড়া মৌজার নখারপাড়া গ্রামস্থ পলাতক আসামী মোঃ জিল্লুর রহমান (৩২) এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দূয়ারী ঘরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। বাদী তাহার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ইং-০৫/০৬/২০২৬ তারিখ রাত্রী ২২.৫০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রিয়াদ (২৬) এবং ২। মোঃ বায়েজিদ বোস্তামী (২১)দ্বয়কে হাতেনাতে আটক করি। আসামী-৩। মোঃ জিল্লুর রহমান (৩২) কৌশলে পালাইয়া যায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা তাহাদের উপরোক্ত নাম-ঠিকানাসহ পলাতক আসামীর উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। তখন উপস্থিত সাক্ষীদের সন্মুখে বিধি মোতাবেক ধৃত আসামী ১নং আসামী মোঃ রিয়াদ (২৬) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত গ্যাভার্ডিং প্যান্টের ডান পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে (ক) ০১টি ছোট সাদা পলিথিনে মোড়ানো ধুসর বর্ণের হেরোইন, যাহার ওজন ০.৫ গ্রাম, অবৈধ বাজার মূল্য ২,০০০/- (দুই হাজার) টাকা, (খ) একটি নীল রংয়ের পলি জিপারযুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত হালকা কমলা রংয়ের ০৭ (সাত) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন (০৭×০.১)=০.৭ (শুন্য দশমিক সাত) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×৭)=২,১০০/- (দুই হাজার একশত) টাকা, (গ) ০১ পাতায় ১০(দশ) পিচ অবৈধ Tapentadol ট্যাবলেট, যাহার প্রতিটি ট্যাবলেট ১০০ মি.গ্রা. শক্তি সম্পন্ন, প্রতিটির ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন (০.২৭×১০)= ২.৭ (দুই দশমিক সাত) গ্রাম, যাহার মূল্য অনুমান (১০×৩০০)= ৩,০০০/-(তিন হাজার) টাকা, (ঘ) মাদক বিক্রয়লব্ধ মোট ১,২০০/-(এক হাজার দুইশত) টাকা, যাহার মধ্যে ৫০০/-(পাঁচশত) টাকার নোট ০২টি (৫০০×২)=১,০০০/-(এক হাজার) টাকা, এবং ১০০/-(একশত) টাকার নোট ০২টি (১০০×২)=২০০/-(দুইশত) টাকা উদ্ধার করেন এবং ২নং আসামী মোঃ বায়েজিদ বোস্তামী (২১) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত কালো রংয়ের ট্রাউজারের ডান পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে (ক) একটি সাদা রংয়ের পলি জিপারযুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত হালকা কমলা রংয়ের ০৩ (তিন) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন (০৩দ্ধ০.১)=০.৩ (শুন্য দশমিক তিন) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×৩)=৯০০/- (নয়শত) টাকা, (খ) ০১ পাতায় ০৬(ছয়) পিচ অবৈধ Tapentadol ট্যাবলেট, যাহার প্রতিটি ট্যাবলেট ১০০ মি.গ্রা. শক্তি সম্পন্ন, প্রতিটির ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন (০.২৭×৬)= ১.৬২ (এক দশমিক বাষট্টি) গ্রাম, যাহার মূল্য অনুমান (৬×৩০০)= ১,৮০০/-(এক হাজার আটশত) টাকা উদ্ধার করেন। অতঃপর উদ্ধারকৃত আলামত ইং-০৫/০৬/২০২৬ তারিখ রাত্রী ২৩.১০ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে বৈদ্যুতিক ও টর্চ লাইটের পর্যাপ্ত আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় নিজে স্বাক্ষর করেন এবং আসামী ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-১৩/১৮১, তারিখ-০৬/০৬/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক)/১০(ক)/২৯(ক) রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com