বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতির ইন্তেকাল পারিবারিক কবরস্তানে দাফন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪৪ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মোকসেদ আলী সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। বুধবার রাত ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েক বছর ধরে হার্টের সমস্যা ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও একটি পুত্র সন্তান রেখে গেছেন। প্রায় চার দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন তিনি। মৃত্যূর আগ মূহূর্ত পর্যন্ত দৈনিক করতোয়া পত্রিকায় পীরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যূতে পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় তাঁর মরদেহ পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে রাখা হয়। এসময় সাংবাদিকসহ সর্বস্তরের জনতা শেষ শ্রদ্ধা জানান। এরপর উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে বাদ যোহর প্রথম নামাজে জানাযা ও রওশন পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাযা শেষে রওশনপুরস্থ পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com