বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগ‌ঞ্জে নিহত জু‌য়ে‌লের দাফন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- লালম‌নিরহাটের পাটগ্রাম উপ‌জেলা বু‌ড়িমারী‌তে জন‌রো‌ষে নিহত আবু ইউনুছ শহীদুন্নবী জুয়েল মিয়ার রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ৩১‌শে অ‌ক্টোবর শনিবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারীতে জনরোষের শিকার জুয়েল রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এড কলেজের সাবেক লাইব্রেরিয়ান এবং রংপুরের শালবনের বাসীন্দা। মানসিক ভারসাম্যহীন আবু ইউনুছ শহীদুননবী জুয়েল (৫০) তার জন্ম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামে।তার পিতা অবঃ তহশিলদার মৃত ওয়াজেদ মিয়া। শহিদুন নবী জুয়েল মিয়া একজন মানসিক রোগী ছিলেন। নিহত জুয়েল মিয়ার পরিবারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তার শশুর বাড়ি পীরগঞ্জ উপজেলার সায়েস্তাপুর গ্রামে। গতকাল শনিবার রাতে তার জন্মস্থান জামালপুর গ্রামে প্রথম জানাযা এবং পরে তার বাবার জন্মস্থান রামনাথপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে রামনাথপুর গ্রামে পারিবরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার অকাল এবং দুর্ভাগ্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com