বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফরমে নিয়ে আসতে চাই: ড. বেনজীর আহমেদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-৭ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষ শাপলায় বাংলাদেশ পুলিশ এবং গ্রামীণফোনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে আমরা একই প্লাটফরমে নিয়ে আসতে চাই।
তিনি বলেছেন, গত ১০ বছরে বাংলাদেশ পুলিশ অনেক এক্সপান্ড করেছে। পুলিশের ইউনিটের সংখ্যা বেড়েছে, সদস্য বেড়েছে। তাই পুলিশের কমিউনিকেশন সিস্টেম বাড়াতে হয়েছে। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. বেনজীর আহমেদ বলেন, জনগণকে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আমরা গ্রামীণফোনের সহযোগিতায় পুলিশের মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে একই সিরিজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রয়োজন নিরবচ্ছিন্ন সিকিউরড শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক।জানাগেছে এ চুক্তির আওতায় গ্রামীণফোন বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ প্রদান করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com