বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি রংপুরে মহিলা আ.লীগের বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩০০ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিবেদক।-প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।
১ জুন/২২ খ্রি: বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্তুজা মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, সহ-সভাপতি পারভিন আক্তার, উম্মে রুহানি কপিলা,এ্যাড. মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা আজিজ কনি, আরেফিন নাহার বিউটি, ত্রাণ সম্পাদক সায়মা পারভিন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুমাইয়া খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন সকল বাঁধা উপেক্ষা করে এ দেশের উন্নয়ন হচ্ছে। ঠিক তখনই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চারা দিচ্ছে। তারা দেশের এই উন্নয়ন থামিয়ে দেয়ার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যা কখনই সফল হবে না। আর মহিলালীগের নেতাকর্মীরা তা হতেও দিবে না

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com