বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো আলোক হেলথকেয়ার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪০১ বার পঠিত

ঢাকা, অক্টোবর ১৪, ২০২৪: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল কর্মী আলোক হেলথকেয়ার থেকে প্যাথোলজি, রেডিওলোজি অ্যান্ড ইমেজিং, হাসপাতালে ভর্তি এবং ডায়ালাইসিস চিকিৎসায় সর্বোচ্চ ৩০% ছাড় পাবেন। এছাড়া ব্যাংকের গ্রাহকরা একই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ ২৫% ছাড়ে।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডা:) মো: আবদুস সবুর মিঞা (অব:) ও হেড অফ ফাইনান্স এস. এম আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com