বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রাইম ব্যাংকের প্রথম নারী স্বতন্ত্র পরিচালক এর যোগদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ডিসেম্বর ১৮, ২০২৪:  আইনী  সহায়তা প্রদানকারী  প্রতিষ্ঠান “সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস”-এর পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মিস নাজিয়া কবির প্রাইম ব্যাংক পিএলসি. -এর পরিচালনা পর্ষদে প্রথম নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

মিস নাজিয়া কবির যুক্তরাজ্যের লিংকনস ইন সোসাইটি থেকে বার-এট-ল, উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (স্নাতক), ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইনে স্নাতকোত্তর, ও সিটি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে মিস নাজিয়া কবির কোম্পানী ও ব্যাংকিং আইন, প্রকল্প অর্থায়ন ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, একীভূতকরণ ও অধিগ্রহণ, মধ্যস্থতা ও সালিশি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ প্রদান করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com