বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

প্রাসাদ রাজনীতির ষড়যন্ত্রে এরশাদের সাথে সংসার ভেঙ্গেছে এখন এরিকের সম্পদ লুটপাটের ষড়যন্ত্র চলছে: বিদিশা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৮ বার পঠিত

রংপুর প্রতিবেদক ।- প্রাসাদ রাজনীতির কারণে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বৈবাহিক বিচ্ছেদ হয়েছিল দাবি করে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, এরশাদের মৃত্যুর আগেই আমি তবুও ভালো ছিলাম। মৃত্যুর পর আমাদের একমাত্র পুত্র এরিক ও তার সম্পদ লটুপাট করার জন্য এথনও ষড়যন্ত্র অব্যাহত আছে। হুমকি ধামকি চলছে।
সোমবার দুপুরে রংপুরের পল্লীনিবাসে প্রয়াত রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের আগে বিদিশা সিদ্দিক এক প্রেস ব্রিফিং করে একথা বলেন। এসময় পুত্র শাহাতা জারাব এরিক এরশাদ ছাড়াও এরশাদ গঠিত জোট বিএনএ-এর সভাপতি সেকেন্দার আলী মনি, মুখপাত্র শেখ মোস্তাফিজার রহমান, মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন সমন্বয়কারী মোঃ আক্তার হোসেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক ও এরিক এরশাদের লিগাল অ্যাডভাইজার অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান, এন মোহাম্মদ এরশাদ ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশার একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে বিদিশা বলেন, যারা একসময়ে এরিকের মাধ্যমে নমিনেশন নিযেছে। মন্ত্রী এমপি হয়েছে। ফল প্রটুস পাঠিয়েছে। তারা এখন তার কোন খোঁজ রাখে নি। এরশাদের মৃত্যুর আগেও আমাদের নিয়ে ষড়যন্ত্র হয়েছে। এখনও হচ্ছে। জিডি হামলা মামলা হুমকি ধামকি সব কিছু আমাকে সহ্য করতে হচ্ছে। এখন চলছে কিভাবে এরিকের সম্পদ লুটপাট করা যায়। আমি এরশাদের সম্পদের লোভে রংপুর আসিনি। তার কবর জিয়ারতের মাধ্যমে তার দোয়া নিয়ে আমি রাজনীতির মাঠে সক্রিয় হতে চাই। এরিক ও তার সম্পদকে রংপুরবাসির হাতে তুলে দিলাম, আপনারা দেখে রাখবেন। পরে তিনি পুত্র এরিককে নিয়ে এরশাদের কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবরে। এর আগে বেলা ১২ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে সোজা পল্লী নিবাসে যান। সেখানে এরিক এরশাদের ছবিতে চুমু খান। পরে উপরে গিয়ে ২০ মিনিট পর প্রেস ব্রিফিং করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com