বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

প্রেমিকার অন্যত্র বিয়ে যুবকের আত্মহত্যা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৯২ বার পঠিত

জেলা প্রতিনিধি।- রংপুর নগরীতে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাজিদুল ইসলাম সাজিদ (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সাজিদ নগরীর মর্ডাণ এলাকার মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে ও নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাজিদের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে বিষন্নতায় ভুগছিল। ২২ জুলাই/২২খ্রি: শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পায় না। পরে ঘরের জানালা খুলে তারা দেখতে পায় ফ্যানের সাথে রশি দিয়ে সাজিদ আত্মহত্যা করেছে। সাজিদ ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘এই পৃথিবীটা না অনেক বড় সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে। খারাপ হওয়া ঠিক দুনিয়াটা যত বড়, তোমাকে ওতটাই ভালবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা। বিয়ে করে আমাকে একটা বার জানাইলা না। কি এমন দোষ করেছিলাম, এত বড় শাস্তি দিলা, ভাল থাকো। আল্লাহ হাফেজ। এর আগে গত ১৯ জুলাই সাজিদ ফেসবুকে লেখেন, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। তুমি চলে গেছো ৫ দিন হয়ে গেল কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ওসি একেএম নাজমুল কাদের। তিনি বলেন, প্রেম ঘটিত বিষয়ে সাজিদ আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় সাজিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com