বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩০৯ বার পঠিত

১৮ জানুয়ারি সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী করোনা মহামারি রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে সরকারের নেয়া নানা উদ্যোগ সম্পর্কেও প্রেসিডেন্টকে জানানো হয়।
প্রেসিডেন্ট সাক্ষাতে মহামারি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।
প্রেসিডেন্ট হামিদ আশা প্রকাশ করেন, দেশের উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে অব্যাহত থাকবে।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com