মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

          প্রেস বিজ্ঞপ্তি 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত
                                          প্রেস বিজ্ঞপ্তি       
 গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে   ৫ সেপ্টেম্বর ‘২৫ শুক্রবার সকাল ১১ টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  জোটের কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিয়ার সভাপতিত্বে এবং শ্রমিক নেতা রাজু আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতৃ মোশরেফা মিশু,  এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, এএএম ফায়েজ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন নীলফামারীর উত্তরা ইপিজেডে মালিকদের কারসাজিতে যখন কারখানার শ্রমিকদের বেতন বন্ধ হয়ে যায়, যখন কারখানার শ্রমিকরা কাজের মজুরির জন্য আন্দোলন করে  তখন দেশের  আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিকদের উপর গুলি করে। শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলনে যৌথবাহিনির গুলিতে হাবিব ইসলাম নামে একজন শ্রমিক মারা যায়। অনেক শ্রমিক গুলিতে আহত হয়। আহত নিহত শ্রমিকের পরিবার পুলিশের ভয়ে মামলা পর্যন্ত করতে পারছেনা।  দেশের অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতোই দেশ চালাচ্ছে।  বক্তাগণ অবিলম্বে শ্রমিক হত্যার সাথে যুক্ত যৌথবাহিনী বাহিনীর বিচার, আহতদের উপযুক্ত ক্ষতি পূরণ, সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহত হাবিব ইসলামের পরিবার কে একজীবন আয়ের সমপরিমাণ অর্থ দেয়ার দাবি জানান। আগামী দিনে উক্ত দাবীতে দেশের  শিল্পাঞ্চলগুলোতে গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে একটি মিছিল ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে।
বার্তা প্রেরক
রাজু আহমেদ
সদস্য সচিব, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com