বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফরিদপুর থেকে বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ তিন সহযোগীকে গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭০১ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- কখনও বিকাশ এজেন্ট কখনও বিকাশের কর্মকর্তা সহ বিভিন্ন পরিচয়ে বিকাশ গ্রাহকদের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল সহ তিন প্রতারককে রংপুর সিআইডি পুলিশের একটি দল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে।
আজ বুধবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়াস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং কালে পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এসব কথা বলেন।
সিআইডি জানায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগির দায়ের করা মামলার তদন্ত করে গিয়ে সিআইডি পুলিশ বিকাশের প্রতারক চক্রের সন্ধান পায়। তারা জানতে পারে মুলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে প্রতারক চক্রের মুল ঘাটি। এখান থেকে সারা দেশে তারা প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি তথ্যের উপর ভিত্তি করে সিআইডির এস আই এস আই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল ফরিদুপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া এলাকা থেকে প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল , আব্বাছ হোসেন ও ফিরোজ গাজিকে গ্রেফতার করা হয়। সিআইডির পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারনার কথা স্বীকার করেছে। তবে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেট ওয়ার্ক এর সাথে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com