বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফুলবাড়ীতে চেয়ারম্যানের অপসরণের দাবিতে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
 ফুলবাড়ী (দিনাজপুর)  প্রতিনিধি |- ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।চেয়ারম্যান মানিক রতনের বিরুদ্ধে অভিযোগ করে এলাকাবাসী বলেন দীর্ঘদিন যাবত তার সমর্থিত লোকজনকে সুযোগ সুবিধা দেওয়া, অসহায় লোকদেরকে বঞ্চিত করা, এবং সরকারি বিভিন্ন বরাদ্দ লুটপাট করে খাওয়াসহ অনেক অনিয়মের সঙ্গে জড়িত চেয়ারম্যান মানিক রতন।আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি পরিষদে আসেননি, তাতে করে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।ইউপির রশিদপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আক্তার হোসেন অভিযোগ করে বলেন কাজিহাল ইউপি চেয়ারম্যান বিগত সময় প্রভাব বিস্তার করে ক্ষমতার দাপট দেখিয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।রশিদপুর গ্রামের মৃত্যু জমির উদ্দিন মন্ডল এর ছেলে আরাফাত মন্ডল একই অভিযোগ করে বলেন বিগত সময় গুলোতে প্রভাব বিস্তার করে আমার নামেও মিথ্যা মামলা দেয় চেয়ারম্যান মানিক রতন।মিরপুর জলেশ্বরী গ্রামের নুর ইসলাম এর ছেলে আরাফাত মন্ডল বলেন আমি ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানিক রতন চেয়ারম্যান বিভিন্ন সময়ে আমাকে হয়রানি মূলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে,আমি বিনা ভোটে নির্বাচিত এই চেয়ারম্যানের অপসারণ দাবি করছে।চেয়ারম্যানের অপসারণের দাবিতে কয়েক শত মানুষ বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন। কাজিহাল গ্রামের ওসমান গনির ছেলে আসাদুল ইসলাম সমাবেশে আল্টিমেটাম দেন ৭ দিনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com