মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ফুলবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি মোঃ আশরাফুল আলম।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন কে মারধর করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আবুল হোসেনের দায়েরকৃত ফুলবাড়ী থানার অভিযোগ সূত্রে জানা যায় ২৫ আগস্ট ফজরের নামাজের পর আবুল হোসেন দোকানের মাল ক্রয় করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ী

থেকে বের হন, এমন সময় বিবাদী মৃত আব্দুল গনির পুত্র গফ্ফার,
গফফারের পুত্র রাসেল আবুল হোসেনের পথরোধ করে তাতে বেদম মারপিট করে টাকাগুলো নিয়ে চলে যায়।
পরে আবুল হোসেনের চিৎকার শুনে এলাকার লোকজন জমা হয়ে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
অভিযোগে আবুল হোসেন আরো জানান পূর্ব থেকেই বিবাদীগণের সহিত জমিজমা সংক্রান্ত এবং পারিবারিক
বিভিন্ন দ্বন্দ্ব চলে আসতেছে, এবং বিবাদীগণ বিভিন্ন সময়ে আবুল হোসেনকে ভয় ভীতি ও হত্যার হুমকি প্রদান করে আসতেছে।
আবুল হোসেন থানায় অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com