বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির  পুরস্কার বিতরণ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
দিনাজপুর ফুলবাড়ী  থেকে মোঃ আশরাফুল আলম ।- দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ
 গত শুক্রবার রাত ৯ টায় ফুলবাড়ী উপজেলার নিমতলা মোরে অবস্থিত ইয়াসার টেলিকম মোবাইল ক্রেতাদের জন্য লটারির আয়োজন করেন। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে একটি হিরো হোন্ডা মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। মোট ১০১২ জন ক্রেতাদের নিয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার হিরো হোন্ডা মোটরসাইকেল পেয়েছেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভাদ্রপুর গ্রামের মোঃ তাসিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর নওশের ওয়ান,
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল, আল-আমিন বিন আমজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে ইয়াসার টেলিকম এর স্বত্বাধিকারী মোঃ রেজওয়ানুল হক রেজা জানান আমরা ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য গত ছয় মাস আগে আমাদের শোরুম থেকে মোবাইল ক্রেতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেই। সে মোতাবেক ১০১২ জন ক্রেতাকে নিয়ে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণের ব্যবস্থা করেছি।
আগামীতে ক্রেতাদের জন্য এই ধরনের পুরস্কারের ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করব।
এ বিষয়ে একাধিক ক্রেতা জানান এই ধরনের আয়োজন মানুষকে উৎসাহিত করে এবং আনন্দ দেয় মাঝে মাঝে এই ধরনের আয়োজন ক্রেতাদের জন্য করা উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com