মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

ফুলবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৪৭ বার পঠিত
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।-
দিনাজপুরের ফুলবাড়ীতে সোনালী ব্যাংক লিমিটেড এর আয়োজনে  ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় সোনালী ব্যাংক ফুলবাড়ী,বড়পুকুরিয়া এবং মধ্যপাড়া শাখা’র আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ  অনুষ্ঠিত হয়।
সমাবেশে সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা’র ম্যানেজার মোছা: হাবিবা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সোনালী ব্যাংক এর ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ মো:তৌহিদুল হক। এ সময়  ফরেন রেমিট্যান্স গ্রাহকদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সোনালী ব্যাংক বড়পুকুরিয়া কয়লা খনি শাখা ম্যানেজার কামরুন্নাহার ও মধ্যপাড়া কঠিন শীলা শাখা ম্যানেজার মো:আকতারুল ইসলাম।
সমাবেশে বিভিন্ন রেমিট্যান্স গ্রাহক,ব্যাবসায়ী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড এর ফুলবাড়ী শাখা, দিনাজপুর এর সিনিয়র অফিসার মিনহাজুল ইসলাম এবং বড়পুকুরিয়া  কয়লা খনি প্রকল্প শাখার অফিসার জান্নাতুন নাহার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com