বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ফেয়ারপ্রাইজ কর্মসূচির কার্ডধারীদের হয়রানী বন্ধে সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৬১ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল ।-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সরকারের হতদরিদ্র মানুষের জন্য ফেয়ারপ্রাইজ কর্মসূচির কার্ডধারীদের হয়রানী বন্ধ সহ অবিলম্বে চাল দেওয়ার দাবীতে এক  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শালমারা ইউনিয়নের ফেয়ারপ্রাইজের বঞ্চিত সুবিধাভোগিদের আয়োজনে ২ নভেম্বর (বুধবার) বিকেল ৩ টার দিকে শালমারা রেলষ্টেশনে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জননেতা এম এ মতিন মোল্লা, সভাপতি, ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।
শালমারা ইউনিয়নের ফেয়ারপ্রাইজের বঞ্চিত কার্ডধারী ও ইউপি সদস্য দুদু মিয়ার দ্বারা নির্যাতিত আব্দুস সালামের সভাপতিত্বে ও সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জননেতা আইয়ুব হোসেন সরকার, সভাপতি জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, জননেতা রফিকুল ইসলাম রফিক, সভাপতি বাসদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, জননেতা আল মাবুদ লিটন, সাধারণ সম্পাদক, জাসদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, আল মোবারক মামুন, সাধারণ সম্পাদক, কমিউনিষ্ট পার্টি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন, খলিলুর রহমান, গোলাম হোসেন, বুলবুলি, রোকেয়া বেগম ও বুলি
 বেগম প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন, লূৎফর রহমান, সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পাটি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, কালা মানিক দেব, সাধারণ সম্পাদক, বাসদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।
সমাবেশে নেতৃবৃন্দ কার্ডধারীদের হয়রানি বন্ধ করে অবিলম্বে অনলাইনসহ চাল দেওয়ার আহবান জানান। সেই সাথে এ ঘটনা নিয়ে বঞ্চিত কার্ডধারী আব্দুস সালাম ও তার পরিবারের সদস্যদের মারধর করা ইউ’পি সদস্য দুদু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com