মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে- শিবির সভাপতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত
রংপুর থেকে সোহেল রশিদ।-বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।
  ১৬ আগস্ট/২৫খ্রি:‎শনিবার  সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎জাহিদুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাঁড় করানোর কথা ছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।”
‎তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা—বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক।”
‎অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com