বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফ্রান্সে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৪২ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- ফ্র্যান্সে মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে রংপুর জেলা ইমাম উলামা পরিষদ এ মানববন্ধন করে।
পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইদ্রীস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমজাদ হােসাইন, প্রধান মিডিয়া সম্পাদক কবারী আতাউল হক, মাওলানা ইউছুফ আলী, কারী আশরাফ আলী, মাওলানা নেয়ামুল হক, মাওলানা কাজী হামদুল্লাহ ও হাফেজ জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ।
বক্তারা আরও বলেন, মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবী জানান। এতে অবিলম্বে জাতীয় সংসদে ফ্র্যান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com