বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে আন্ত: জেলা প্রতারকচক্রের ২ সদস্য আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের কয়েক লক্ষ টাকার মালামাল প্রতারণা করে নেয়ার অভিযোগে শেরপুর থানা পুলিশ গত শুক্রবার রাতে আন্ত: জেলা প্রাতরক চক্রের সদস্য কাওছার (২৬) ও শাহিন (২৫) কে আটক করে। এ সময় মালামাল উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. কাওছার ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে শাহিন গত ২৪ জানুয়ারী ঢাকার উত্তরা দক্ষিনখানের ভোগ্যপণ্য কংক্রিট সোর্সিং কোম্পানীর অফিসে গিয়ে ১০ লাখ টাকার ৬ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ লিটার সরিষার তেল ও ৩ হাজার প্যাকেট মশার কয়েল অর্ডার দেয়। এতে প্রতারক চক্র নগদ টাকা না দিয়ে ইসলামী ব্যাংকের একটি চেক দেয়। সেই প্রেক্ষিতে কোম্পানী মালামাল গুলো গত বৃহস্পতিবার সকালে পাঠিয়ে দেয়। মালামাল আসার পর প্রতারক শাহিন ওইদিন দুপুরের দিকে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে অর্ধেক মাল গোডাউনে না নিয়ে অন্য একটি ট্রাকে নিয়ে যায়। বাকি অর্ধেক মালামাল শেরপুরে পাঠিয়ে দেয়। কাওছার সারাদিন মালামাল নিয়ে ঘোরাফেরা করে শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় অন্য একটি ট্রাকে নামিয়ে নেয়। পরে টাকা দেয়ার কথা বলে সুযোগ বুঝে সটকে পরে। এ ঘটনায় কংক্রিট সোর্সিংয়ের ডেলিভারি ম্যানেজার রোকনুজ্জামান বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নের্তৃত্বে গোপন সংবাদ পেয়ে নিজ নিজ এলাকা থেকে চক্রের ২ সদস্যকে আটক এবং মালামাল উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে প্রথমে কাওছার কে আটক করি। কাওছারের কাছ থেকে তথ্য নিয়ে পরে কাজিপুর থেকে শাহিন কে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com