বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারপিট: থানায় অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি।- বগুড়ার শেরপুরের পল্লীতে সবজির ক্ষেতে মুরগী ঢুকে ক্ষেত নষ্ট করার ঘটনায় উভয়পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধু মেরিনা বেগম(৫০)কে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনাটি ২৫ নভেম্বর বুধবার সকাল আটটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে ঘটে।
অভিযোগে জানা যায়, উপজেলার বিরইল গ্রামের মেরিনা বেগমের বাড়ী সংলগ্ন সবজির ক্ষেতে প্রতিবেশী মোখলেছার রহমানের বাড়ির কয়েকটি মুরগী ঢুকে সবজীর ক্ষেত নষ্ট করতে থাকে। এতে মেরিনা বেগম মুরগী বের করে দেয়ার চেষ্টাকালে একই গ্রামের মৃত তফের আলীর ছেলে মোখলেছার রহমান ও তার স্ত্রী বেদেনা খাতুন, ছেলে বায়োজিদ হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ও ই গৃহবধু মেরিনাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় আহত মেরিনাকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে আহত মেরিনার ছেলের স্ত্রী সিমা খাতুন বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com