বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ার শেরপুর জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সভার মধ্যে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ৮ জানুয়ারি বিকাল ৩ টার দিকে সকাল বাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শেরপুরে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ সিং (বাবু) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সবিন চন্দ্র মুন্ডা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের সংগঠনিক সম্পাদক শ্রী নরেন চন্দ্র পাহান। বগুড়া জেলা আদিবাসী পরিষেদের সাবেক সভাপতি শ্রী যুগেশ চন্দ্র সিং, ধুনট উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন চন্দ্র কর্ণি দাস, বগুড়া জেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত মাহাতো, বীরমুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, বীরমুক্তিযোদ্ধা শ্রী হরিশংকর সাহা, সারিয়াকান্দি উপজেলার আদিবাসি যুব পরিষদের সভাপতি শ্রী সুনিল রবিদাস বাবু, বগুড়া জেলা আদিবাসী ফরামের আহবায়ক বাসুদেব রায়, পরে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সবিন চন্দ্র মুন্ডার স্বাক্ষরিত শ্রী স্বপন কুমার সিং কে আহবায়ক, শ্রী শ্যামল কর্ণি দাসকে যুগ্ম আহবায়ক ও শ্রী দিপক মারর্ডীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাকমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com