বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় ইজারাদারের কাছে চাঁদা দাবি : যুবলীগ নেতা ও বিট পুলিশিংয়ের সদস্য সচিবের বিরুদ্ধে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৫২ বার পঠিত

উত্তম সরকার; বগুড়া থেকে।- বগুড়ার শেরপুরের সীমাবাড়ি হাট ইজারাদারের কাছ থেকে লক্ষাধিক টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ভাংচুর করার ঘটনায় বিট পুলিশিংয়ের সদস্য সচিব ও যুবলীগ নেতা এনামুল কবীর তালুকদার সহ ৭ জনের বিরুদ্ধে ১৮ আগষ্ট মঙ্গলবার বিকেলে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার সীমাবাড়ী হাট-বাজার সরকার কর্তৃক টেন্ডার এর মাধ্যমে ইজারা প্রদান করা হয়। বগুড়া জেলার গাবতলী উপজেলার গাবতলী গ্রামের মৃত মনি চন্দ্রের ছেলে নবকুমার সুর্য টেন্ডার পেয়ে হাট বাজার পরিচালনা করে আসছে। উক্ত হাটের সরকারি নিয়মানুযায়ী গত ২৮ জুলাই সীমাবাড়ির ব্রীজ সংলগ্ন বটতলা বাজার এলাকায় মালামাল ভর্তিকৃত রিক্সা, ভ্যান, আটো, ইজিবাইক সহ সকল প্রকার গাড়ী হইতে লোড/আন-লোডিং এর টোল তুলতে যায়। এসময় বেতগাড়ী(পশ্চিমপাড়া) গ্রামের মৃত ওসমান আলীর ছেলে শ্রমিকলীগ নেতা ও রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে চাম বক্করের নেতৃত্বে ররোয়া গ্রামের মৃত রশিদ তালুকদারের ছেলে সীমাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিট পুলিশিংয়ের এনামুল কবির তালুকদার, সীমাবাড়ি গ্রামের শরিফ খানের ছেলে সার্ভিস খান, বেটখোর গ্রামের মৃত ছবদের শেখের ছেলে আব্দুল হামিদ, সীমাবাড়ি গ্রামের মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে সোলেমান, আব্দুল জলিলের ছেলে দুলাল হোসেন, ররোয়া গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে নেকবরসহ কয়েকজন নেশাখোর ও উশৃঙ্খল ব্যক্তিরা হাটের ইজারাদার নবকুমারকে টোল আদায়ে বাধা দেয় এবং প্রানে মেরে বস্তাবন্দি করে নদীতে ফেলার হুমকী দেয়। এ ঘটনায় ইজারাদার নব কুমার সুর্য বাদি হয়ে গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেলে বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সীমাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিট পুলিশিংয়ের এনামুল কবির তালুকদার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমার সম্মান নষ্ট করার জন্য ইজারাদার কারো প্ররোচনায় এমন কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com