বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৮৯২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- প্রকাশ্যে নেই কোন কলহ বিবাদ। তারপরে নিজ ঘরে থেকেই চতুর্থ শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তার (১০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৪ আগষ্ট শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় ঘটেছে। মৃত জেসমিন নয়াপাড়ার শহিদুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন।
জানা যায়, শেরপুর পৌর শহরের নয়াপাড়ার শহিদুল ইসলামের ১০ বছর বয়সী মেয়ে জেসমিন আক্তার ১৪ আগস্ট শুক্রবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে চায়। এতে নিষেধ করলে সে ঘরের মধ্যে যায়। পরে বেলা ১১টার দিকে ওই ছাত্রী জেসমিনকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে মারা যেতে পারে তার সঠিক কারণ জানা যায়নি। মৃত জেসমিন শেরপুর পৌর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com