বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় ছুরিকাঘাতে রেন্টের কার চালক নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার রাত ১১টার দিকে শহরের কানুচগাড়ী এলাকায় ইবনে সিনা ডায়াগনোস্টিক  সেন্টারের সামনে এ ঘটনাটি ঘটেছে।

সদর থানার ওসি  সেলিম  রেজা জানান, নিহত যুবক সম্ভবত  রেন্ট-এ-কার চালক। পূর্ব  কোনও বিরোধের  জেরে দুই দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।  নিহত খাইরুল ইসলাম সুমন রংপুর সদরের মিস্ত্রিপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাইরুল ইসলাম পরিবার নিয়ে শহরের সাবগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাত ১১টার দিকে শহরের  শেরপুর সড়কের কানুচগাড়ি এলাকায় ইবনে সিনা ডায়াগনোস্টিক  সেন্টারের সামনে রাস্তায় দু’জন দুর্বৃত্ত সুমনের দুই হাতের কবজি ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় তিনি পাশে বিএইচ ফার্মেসি নামে একটি ওষুধের  দোকানে আশ্রয়  নেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার ওসি  সেলিম  রেজা বলেন, পূর্ব কোনও বিরোধের  জের ধরেই এ হত্যাকান্ড। তবে নিহতের দুই হাতের কবজি ও দুই উরুতে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হত্যাকা-ের কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের শনাক্ত ও  গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com