বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় দুইবাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ২০

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। এতে শ্যামলী পরিবহনের চালক নুরুল ইসলাম (৫০) ঘটনাস্থলেই মারা যায়। সে দিনাজপুরের সদর উপজেলার নিউটাউন গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের সাথে গাজীপুরগামী সূর্য পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

এসময় ফায়ার সার্ভিসকর্মী ও হাইওয়ে পুলিশ আহত ২০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরো ৩ জনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com