বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৭০০ বার পঠিত

বগুড়া থেকে উত্তম সরকার।- বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতব্যক্তিরা হলো উপজেলার তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫০) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।

২৮ আগষ্ট শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের ঘুনিপুকুর নামের এক পুকুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহিন আলম একই গ্রামে সোয়া দুই একর ঘুনিপুকুর নামের একটি পুকুরে মাছ চাষ করেন। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। ২৮ আগস্ট শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেয়ে পুকুর পাড়ে পড়ে যায়। দুই শিশু পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন কারন অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পর্শ হয়।
এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুইজনই বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর পরই পুকুরের মালিক শাহিন আলম বাড়ি থেকে পালিয়ে যান।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, বিদ্যুতায়িত বাবা- ছেলের মরদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com