বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায়  মেয়েকে ধর্ষণের মামলায় পিতা কারাগারে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫১৮ বার পঠিত

বগুড়া থেকে উত্তম সরকার।- বিকৃত রুচি ও নৈতিক স্খলনের ফলে সামাজিক অবক্ষয় হচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে যৌন সঙ্গম করাটাই ধর্ষণ নামে পরিচিত হয়ে বর্তমানে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তবে বিকৃত রুচির বহিঃপ্রকাশ হিসেবে ঔরষজাত ১২ বছর বয়সী কন্যা ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার দায়ে ৩১ অক্টোবর শনিবার সকালে কারাগারে গেলো পিতা আব্দুল খালেক(৪৫)। এমন ধর্ষণের ঘটনা ২০ অক্টোবর গভীর রাতে বগুড়ার শেরপুরের বাগড়া বস্তি এলাকায় ঘটেছে। এ ঘটনায় ৩০ অক্টোবর শুক্রবার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া বস্তি এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক ও তার ১ম স্ত্রী লাভলী ওরফে লাবনী খাতুনের ঘরে প্রায় ১২ বছর আগে জন্ম নেয় শিশু কন্যা লাকী খাতুন। এরপর লাবনী খাতুন তালাকপ্রাপ্ত হওয়ায় আব্দুল খালেক পুনরায় ঝর্ণা খাতুনকে বিয়ে করে ওই শিশুকন্যাকে নিয়ে শহরতলীর দারকিপাড়াস্থ একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। এর প্রেক্ষিতে পিতা আব্দুল খালেক গত ২০ অক্টোবর রাতে তার স্ত্রী ঝর্ণা খাতুন চাউল কলে কাজ করতে যায়। এসময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে পাষÐ পিতা আব্দুল খালেক তার বিকৃত রুচির বহিঃপ্রকাশ ঘটিয়ে নিজের ঔরষজাত সন্তান ১২ বছর বয়সী শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং এঘটনা কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। ধর্ষিতা ওই শিশু কন্যা উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ধর্ষক পিতা আব্দুল খালেককে আটক করে তার স্বীকারোক্তি নেয় এবং থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই শিশু কন্যার মা লাভলী ওরফে লাবনী খাতুন বাদি হয়ে নিজ মেয়েকে ধর্ষণ করায় তার প্রাক্তন স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, পিতা কর্তৃক কন্যাকে ধর্ষনের দায়ে মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com