বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় শ্যালিকাকে অপহরণের দায়ে দুলা ভাইয়ের ১৪ বছরের কারাদন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৭১৪ বার পঠিত

বগুড়া থেকে উত্তম সরকার।-  বগুড়ায় দুলাভাই কিশোরী শ্যালিকাকে অপহরণের দায়ে আব্দুল কুদ্দুস (৩১) নামে এক ব্যক্তিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

(২৪ আগস্ট) সামবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল কুদ্দুস বগুড়ার শিবগঞ্জ উপজেলার নড়াইল গ্রামের নুরু ইসলামের ছেলে (৩১) কে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, স্ত্রী সালমা আক্তার অন্ত:সত্ত¡া অবস্থায় আব্দুল কুদ্দুস তার শ্যালিকা সালেহা আক্তার(১৬) কে ২০১৫ সালের ৩ জানুয়ারি বিভিন্ন প্রলোভন দিয়ে ফুঁসলিয়ে অপহরণ করেন। এরপর তাকে চট্টগ্রাম, ঢাকা, এবং ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে নিয়ে যান। ওই ঘটনার ৬ দিনের মাথায় অপহরণকৃত সালেহার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। এরপর একই বছরের ৭ ফেব্রুয়ারি পুলিশ ময়মনসিংহের ভালুকা থেকে অপহরণকৃত সালেহাকে উদ্ধারসহ আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ২০ এপ্রিল অভিযুক্ত আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে আশেকুর রহমান সুজন জানান, অপহরণের শিকার সালেহা আক্তার আদালতে তার দুলাভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তদন্তে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com