বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় সবজির ট্রাকে পিস্তুল-গুলি ও মাদক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৮৪৪ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া থেকে।- বগুড়ায় সবজি বোঝাই একটি ট্রাক থেকে ১০টি পিস্তুল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ ও তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে কাহালু উপজেলার বগুড়া-সান্তাহার সড়কের হাগদুবুরা এলাকায় ট্রাক তল্লাশি করে এসব উদ্ধার করে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৪) এর একটি দল। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ট্রাকচালক কাবিল, হেলপার সেভেন ও ট্রাকযাত্রী ছোটন। এসব নিশ্চিত করেছেন বগুড়ার এপিবিএন-এর উপপরিদর্শক(এসআই) আতাউর রহমান।

তিনি জানিয়েছেন, সবজি বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) নওগাঁ বদলগাছী থেকে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। ট্রাকের সবজির ওপরে বসে থাকা ছোটনের কাছে একটি ট্রাভেল ব্যাগ থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com