বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বঙ্গবন্ধুই দেশের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ নিয়ে ছিলেন: হানিফ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৭৩৩ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কত দূরদর্শি পূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন তা উঠে এসেছে তার কর্মকান্ডের মাধ্যমে। স্বাধীন রাষ্ট্রের সীমিত সম্পদ দিয়েই তখনই দেশের জ্বালানি নিরাপত্তার উদ্যোগ নিয়েছিলেন তিনি। শুক্রবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধু, জ্বালানি নিরাপত্তা ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন। তার বাসা থেকে ভার্চুয়ালি ওয়েবিনারে যুক্ত হন আওয়ামী লীগের এই নেতা। হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি নিজে স্বপ্ন দেখতেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা ছিলেন যারা স্বপ্ন অনেক সময় দেখিয়েছেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। জাতির পিতা আমাদের সেই স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্ত বায়ন করেছেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে ও উপ-কমিটির সদস্য প্রকৌশলী রনক আহসানের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী আবদুস সবুর। প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী খন্দকার এ সালেক। আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ অঞ্জন, বড় পুকুরিয়া কয়লা খনির সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান, গ্যাস ফিল্ডস সংস্থা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু, তিতাস গ্যাস সংরক্ষণ ও বিতরণ সংস্থা লিমিটেড ঢাকার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আব্দুল ওয়াহাব তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com