বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অভিযাত্রা সফল করছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৪ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের অভিযাত্রা সফল হতো না।
জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ২০২০ দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
শেখ হাসিনাকে বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক এবং একজন অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে এমপি গোপাল বলেন, তিনি খাদ্য নিরাপত্তা, শান্তি চুক্তি, সমুদ্র বিজয়, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতার মর্যাদা রক্ষায় সর্বদাই সমুজ্জ্বল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে করোনা পরিস্থিতি এবং উপুর্যপরি বন্যার মোকাবেলা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তিনি বলেন, আমাদের বেঁচে থাকার চেয়ে তাঁর বেঁচে থাকাটা দেশের জন্য অনেক বেশি জরুরি। যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাকিয়া তাবাসসুম জুই এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, আতাউর রহমান বাবুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com