বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে -হুইপ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২২৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি। ।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম  বলেছেন , শিক্ষা ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না।  তিনি বলেছেন, শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কুল কলেজের অবকাঠামোর উন্নয়ন সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার নেত্রী উল্লেখ করে আরো বলেন, বাংলাদেশে এই প্রথম ভুমিহীন ও গৃহহীনদের গৃহ ও ভূমি দিয়ে প্রমাণ করেছেন মানুষ শান্তিতে থাকলেই আল্লাহ পাক খুশি হন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নিজের জীবনকে বাজি রেখে দেশ ও দেশের মানুষের উন্নয়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
গত ২৪ জুলাই  রবিবার প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ ৪তলা একাডেমীক ভবন, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভীতসহ নবনির্মিত ৪তলা একাডেমীক ভবন ও ৮৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভীতসহ ১তলা একাডেমীক ভবনের উদ্বোধন কালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. তহিদুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শিক্ষা প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ ওয়াজেদ হোসেন, আব্দুল আউয়াল, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুর ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মোস্তফা কামাল, মোকছেদ আলী রানা, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার, সাধারন সম্পাদক ইসহাক চৌধুরী, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সাইদুর রহমান, প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার প্রমুখ।
একই দিন  রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com