প্রত্যাবর্তনের স্তব
রফিকুল ইসলাম
ক্ষয়ে গিয়েছে দিন, মুছে গিয়েছে পদচিহ্ন, নিভে গিয়েছে কণ্ঠস্বর…
অতঃপর….
ফিরে এলো না প্রাঙ্গণে এক কোমল রৌদ্রের আভাস।
নির্জন দ্বিপ্রহরের অন্তরালে লুকিয়ে থাকে এক স্নিগ্ধ স্মৃতির রেশ!
অলস কল্পনার জানালায় জমে আছে
স্তরে স্তরে ধূসর রৌদ্রকণা
শ্রান্ত আঁখির কোণে – অপার মমতা!
এখানে এখন—
জীবনের সীমাহীন বিস্তারে কোনো সুর আর ডাকে না ভোরকে;
প্রিয় বিষণ্ণতায় গোপনে ঘুমায় ক্লান্ত আঁধার !
এখানে এখন—
পাথরের মতো হৃদয়, জেগে ওঠে না নরম কোমলতা,
নীরব হাসিগুলো ফিরে আসে না আর !
তথাপি দিগন্ত, তরুলতা – ডাকে নিরন্তর;
পত্র-ছায়া তলে এখনো বয়ে চলে স্রোতের নির্মল ধারা
এবং তারপর…
সকল দ্বিধার অবসান শেষে,
গোধূলি পেরিয়ে এসে –
আবারও নিঃশব্দে ফেরে নিকষ অন্ধকার ।
রফি
Leave a Reply