বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।-দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-পৃষ্ঠে দুর্ঘটনায় একজন চীনা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৮ জুলাই/২৫খ্রি: মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়ল খনির ভূ-গর্ভে ১৩০৫ নম্বর ফেইজে   ৭ জুলাই/২৫খ্রি: সোমবার   দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার শিফটে  কাজ করার সময় পাওয়ার রুপ সাপোর্টের আঘাতে চীনা শ্রমিক (শিফট ইনচার্জ) গুরুত্ব ভাবে আহত হন। তাকে দ্রুত  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। তার লাশ রংপুর  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, চীনা শ্রমিক মিস্টার ওয়াং জিয়ান গুয়ো ( ৫৫) পদবী সিপ্ট ইনচার্জ । তিনি দীর্ঘদিন ধরে বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com