বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলন  সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর)  বি সিফটে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এই ফেইস থেকে উত্তোলিত কয়লার পরিমাণ ৪.৮১ লক্ষ টন।

জানা গেছে,গত ৩ আগস্ট ২০২৪ তারিখ হতে ১৪১৪ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়ে ১০ ডিসেম্বর ২০২৪ (বি সিফট) তারিখে কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এ ফেইস থেকে ৩.৯৫ লক্ষ টন কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রার বিপরীতে সর্বমোট প্রায় ৪.৮১ লক্ষ টন কয়লা উত্তোলিত হয়েছে। যা লক্ষ্যমাত্রার শতকরা প্রায় ১২২ ভাগ। বর্তমানে ফেইসটি থেকে ইক্যুইপমেন্ট স্যালভেজ কার্যক্রম চলমান রয়েছে।

১৪১৪ ফেইসের পরবর্তী ফেইস ১৩০৫-এর রোডওয়ে উন্নয়ন কার্যক্রম গত ২ নভেম্বর ২০২৪ তারিখে সম্পন্ন হয়েছে। ফেইসটির কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.৯৫ লক্ষ টন। বর্তমানে ফেইসটিতে ইক্যুপমেন্ট ইন্সটলেশনের কার্যক্রম চলমান রয়েছে। এই ফেইস থেকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের প্রথম সপ্তাহ থেকে কয়লা উত্তোলন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) খান মোঃ জাফর সাদিক কয়লা উত্তোলন কার্যক্রম সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com